সকল রিভিউ
ক্লাস দুইটা অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা তো অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ, তারপরও অসাধারণ লেগেছে। সবচেয়ে বড় কথা হলো, দেশের বাজার আসলে কীভাবে চলে, কীভাবে কিনতে ও বিক্রি করতে হয় — এই প্রাথমিক ধারণাটা পেয়েছি, আলহামদুলিল্লাহ।
ছোটবেলা থেকেই টাকা ও অর্থনীতি নিয়ে অনেক প্রশ্ন মাথায় ঘুরত, উত্তর পেতাম না। মোহাইমিন পাটোয়ারীর বই পড়ে এবং পরে কোর্সে ভর্তি হয়ে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়েছি — লাইভ ক্লাসগুলো বই থেকেও প্রাণবন্ত। কৌতূহলী ও ভাবুক মনের মানুষদের জন্য এই কোর্সে যোগ দেওয়া জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি।
মোহাইমিন পাটোয়ারীর বইগুলো পড়লে অর্থনীতি, মুদ্রাব্যবস্থা, বিশ্ব বাণিজ্য, শেয়ারবাজার, কোম্পানি ও বিনিয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। এই কোর্সটা যেন সেই ধারণাগুলো একসাথে মেলানোর একটা প্ল্যাটফর্ম। বই পড়ে কোর্স করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে।
বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাকগ্রাউন্ড থেকে আসায়, ব্যবসার মধ্যে টাকার আবর্তন কীভাবে কাজ করে — এটা সবসময় প্রশ্ন ছিল। এই কোর্সে আধুনিক অর্থনীতির সঙ্গে ইসলামী অর্থনীতির একটা সুন্দর সংযোগ তুলে ধরা হয়েছে, যা বিশেষভাবে ভালো লেগেছে।
আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, অর্থনীতি সম্পর্কে একাডেমিক জ্ঞানার্জন মোহাইমিন ভাইয়ের কোর্স ও বই দিয়েই শুরু। প্রতিটা ক্লাস অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে পরিচিতিমূলক ছিল, ফলে যে মৌলিক ধারণা পেয়েছি তা further study ও self study-তে অনেক সাহায্য করেছে।
আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক ভালো হয়েছে। ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো করতে পারলে ভালো কিছু শেখা যাবে।
অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। মনে হয়, টাকা-পয়সার গোপন রহস্য, শেয়ার মার্কেট ও বিনিয়োগ সম্পর্কে সবার সাধারণ ধারণা থাকা উচিত। বই পড়িনি, তবে ভিডিও রেকর্ডিং থাকার কারণে অনেক উপকৃত হয়েছি।
আজকে প্রথম ক্লাসটা করে খুবই ভালো লেগেছে। দীর্ঘদিন পর একাডেমিক জ্ঞান ঝালাইয়ের একটা সুযোগ তৈরি হলো। কোর্স ইন্সট্রাক্টর ভাইয়া খুবই আন্তরিক — আশা করি এই কোর্সের মাধ্যমে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারব।
বর্তমান কোর্সে ভর্তি হওয়া একজন ছাত্র আমি। গত শনিবার রাতে প্রথম ক্লাসটা করেছি — আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আশা করি এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই কোর্সটা চালু করার জন্য ধন্যবাদ।
ক্লাসটা খুবই উপকারী ও সহজ ছিল। প্রায় আড়াই ঘণ্টার ক্লাস হলেও বিরক্ত লাগেনি। আমি একজন মাদ্রাসার ছাত্র, অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে কোনো ধারণাই ছিল না — তবে আলহামদুলিল্লাহ কিছু বুঝতে পারছি।
আজকে সকালে ওরিয়েন্টেশনের পর প্রথম ক্লাসটি করলাম। মাশাআল্লাহ, খুব তথ্যবহুল একটি ক্লাস ছিল — বেসিক থেকে শুরু করে কিছু অ্যাডভান্সড বিষয়ও আলোচনা হয়েছে।
আজকের ক্লাসটা আমার খুব ভালো লেগেছে। অনেক নতুন জিনিস জানতে পারছি। ক্লাসে কোনো টেকনিক্যাল ডিস্টার্বেন্স ছিল না, ধন্যবাদ।
আজকের ক্লাসটা সুন্দর ছিল। ছোট ছোট বিষয়গুলো ধরে ধরে বুঝিয়েছেন, যার কারণে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে।
One thing I enjoyed about the class was that the lecture was related to real-life problems. Inshallah, I expect to have a deeper insight into finance and the economy by the end of the course.
Alhamdulillah — very effective, and I am enjoying a new life.
ক্লাস করে এখন পর্যন্ত খুশি। ছোট ছোট লেকচার ভালো লাগছে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ও লেকচার শিট — সব মিলিয়ে অসাধারণ একটি কোর্স।
Overall, it is a very effective and knowledgeable course.
Good curriculum — the classes could be a bit more interactive, though.
আমার অনেক ভালো লেগেছে। অনেক নতুন কিছু শিখতে পারছি।
বিশ্বের অর্থনীতির গভীর মারপ্যাঁচ এবং বর্তমান বিশ্ব কীভাবে চলছে, তার একটা স্বচ্ছ ধারণা পাচ্ছি।
সার্বিক দিক থেকে ভালো, আলহামদুলিল্লাহ। কোর্স মেটেরিয়ালস সপ্তাহের শুরুতে দিয়ে দিলে আরও ভালো হয়।
আপনার কোর্সের ক্লাসগুলো খুব ভালো লাগে, তবে আরেকটু গভীরভাবে আলোচনা করলে ভালো হয়।
My expectations were high, but nonetheless your lecture is fundamental, simple, and interesting.
আপনিও এই কোর্সের অংশ হতে পারেন
এখনই রেজিস্ট্রেশন করুন →